ফলাফল এখানে দেখা যাবে
গুরুত্বপূর্ণ বাগধারা ও তার অর্থ
যে শব্দগুচ্ছ আক্ষরিক অর্থ ছাড়িয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে বাগধারা বলে। যেমন “অন্ধের যষ্টি” মানে আক্ষরিক লাঠি নয়, “একমাত্র অবলম্বন”। নিচে পরীক্ষায় বেশি আসা কয়েকটি:
| বাগধারা | অর্থ |
|---|---|
| অকাল কুষ্মাণ্ড | অপদার্থ |
| অন্ধের যষ্টি | একমাত্র অবলম্বন |
| আকাশ কুসুম | অসম্ভব কল্পনা |
| কুঁড়ের বাদশা | অতিশয় অলস |
| গোবর গণেশ | মূর্খ, অকর্মণ্য |
| চোখের বালি | চক্ষুশূল, শত্রু |
| ভিজে বিড়াল | কপটচারী |
| হাতের পাঁচ | শেষ সম্বল |
| সোনায় সোহাগা | উপযুক্ত মিলন |
| ঢাকের কাঠি | তোষামোদকারী |
অন্য বাগধারার জন্য উপরের বক্সে লিখুন। AI নিশ্চিত না হলে সেটা জানিয়ে দেয় — পরীক্ষার আগে পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নেওয়া ভালো। আরও দেখুন: সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ।