← বাংলা এআই চ্যাট

ইউনিকোড ↔ বিজয় কনভার্টার

অভ্র / ইউনিকোড থেকে বিজয় (SutonnyMJ) এবং বিজয় থেকে ইউনিকোড — লেখার সাথে সাথেই

ইউনিকোড (অভ্র)বিজয় (SutonnyMJ)
0 অক্ষর

রূপান্তরিত লেখা এখানে দেখা যাবে

ইউনিকোড টু বিজয় ও বিজয় টু ইউনিকোড কনভার্টার

অভ্র, গুগল কিবোর্ড বা মোবাইলে লেখা বাংলা হলো ইউনিকোড। কিন্তু অনেক পত্রিকা, ছাপাখানা, অফিসের ফাইল আর পুরোনো ডকুমেন্ট এখনো বিজয় (SutonnyMJ ফন্ট) ব্যবহার করে। এই কনভার্টার দিয়ে দুই দিকেই রূপান্তর করুন:

  • Unicode to Bijoy (Avro to Bijoy): অভ্রে লেখা লেখা পেস্ট করুন, বিজয় লেখা কপি করে Word বা InDesign-এ বসান, তারপর ফন্ট SutonnyMJ করুন।
  • Bijoy to Unicode: পুরোনো ফাইলের ভাঙা ইংরেজি অক্ষরের মতো দেখা বিজয় লেখা পেস্ট করুন — ফেসবুক, ওয়েবসাইট বা মোবাইলে চলার মতো ইউনিকোড বাংলা পাবেন।

যুক্তাক্ষর (ক্ষ, জ্ঞ, ন্ত্র, ট্ট), রেফ, র-ফলা, য-ফলা, ৎ আর বাংলা সংখ্যা ঠিকভাবে রূপান্তর হয়। অভ্র ও মোবাইল কিবোর্ডে লেখা য়, ড়, ঢ়-ও সঠিকভাবে বিজয়ে যায় — অনেক কনভার্টারে যেগুলো ভেঙে যায়। সব রূপান্তর আপনার ব্রাউজারেই হয়, লেখা কোথাও পাঠানো হয় না।

বাংলা টাইপ করতে জানেন না? অনলাইন বাংলা টাইপিং দিয়ে ইংরেজি অক্ষরে লিখলেই বাংলা হবে। লেখার বানান যাচাই করতে বানান ও ব্যাকরণ চেকার।